মেসিকে ২ সপ্তাহ বহিস্কার করেছে পিএসজি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ০১:১৩ এএম

মেসিকে ২ সপ্তাহ বহিস্কার করেছে পিএসজি

লিওনেল মেসিকে ২ সপ্তাহের জন্য বহিস্কার করেছে প্যারিস সেইন্ট জার্মেই। ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে আসায় এই শাস্তি পেলেন লিওনেল মেসি। কাল জানা গিয়েছিল, মেসির প্রতি অসন্তুষ্ট ক্লাব। 

লিওনেল মেসি ছুটি নিয়ে আসেননি। আর এতেই চটেছে প্যারিস সেইন্ট জার্মেই। মেসি তার পরিবার নিয়ে সৌদিতে এসেছেন পর্যটন দুতের কাজ করতে। গত বছর তিনি দূত হন এ দেশের। 

এই দুই সপ্তাহ মেসির বেতন কাটা যাবে। এটা এখন মেসির জন্য মেনে নেওয়া কঠিন হয়ে গেল। বিশ্বচ্যাম্পিয়ন একজন ফুটবলার এমন পরিস্থিতিতে আগে কখনো পরেননি। 

 

Link copied!