মেসিবিহীন পিএসজির ড্র, রিয়ালের হোঁচট

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২২, ০২:৫৬ এএম

মেসিবিহীন পিএসজির ড্র, রিয়ালের হোঁচট

লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেই। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি থেকে মেসি ছিটকে যান চোট নিয়ে। বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করতে হয়েছে তাদের। অপর দিকে শেষ সময়ে শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। 

চেলসি অবশ্য ২-০ গোলে হারিয়েছে এসি মিলানকে। আর ম্যানচেস্টার সিটির হালান্ড জ্বলে উঠতে পারেনি। কোপেনহেগেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। বড়দের অন্যরকম রাত গেছে আজ।

এমবাপ্পে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। সেটা শোধ করে দেন বেনফিকার জোয়াও ৬২ মিনিটে। এরপর আর কোনো পক্ষ গোল করতে পারেননি। ৩৫ বছর বয়সী মেসি কাফ ইনজুরিতে পড়েছেন। তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পে একটি রেকর্ড করেছেন। পিএসজির ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি এখন। তবে গুঞ্জন চলছে তিনি আর এ ক্লাবে থাকতে চান না। আর যেতে চান লিভারপুলে।   

Link copied!