আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন মেসি। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা। এই ম্যাচে গোল করে মেসির পর বিশ্বকাপে দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন গোলদাতা হলেন ফার্নান্দেজ।
ম্যাচের ৮৭ মিনিটে রদ্রিগো ডি পলের নেওয়া শর্ট কর্নার থেকে মেসির সহায়তায় তরুণ মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজের দর্শনীয় এক গোলে লিড দ্বিগুণ করে আর্জেন্টিনা।
আর এই গোলের মাধ্যমেই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে একটি জায়গায় মেসির পরেই নিজের নাম লেখালেন ২১ বছর বয়সী তরুণ এই মিডফিল্ডার।
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। ১৬৭ ম্যাচে করেছেন ৯৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে।