মেসির পাসে নেইমারের গোল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২২, ১২:৩৯ এএম

মেসির পাসে নেইমারের গোল

ফরাসি লিগ ওয়ানে কষ্টার্জিত জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। লিওনেল মেসির পাস থেকে নেইমার গোল করেন। কিন্তু ব্রেস্টের সিলিমানি পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন। ম্যাচ সমতায় শেষ হতো তিনি গোল পেলে।

অবশ্য মূল্যবান জয় ও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। নেইমার এ মৌসুমে ১০টি গোল করে ফেলেছেন। মৌসুমের শুরু থেকে দারুণ খেলছেন তিনি। 

Link copied!