বার্সেলোনা ছাড়ার পর ২ মৌসুম প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে খেললেন লিওনেল মেসি। টানা ২ মৌসুম ব্যর্থ হলেন তিনি। মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ ছিল। প্রথম লেগে প্যারিসে ১-০ গোলে জিতেছিল বায়ার্ন মিউনিখ। এবার দ্বিতীয় লেগে তারা জিতল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জার্মানির ক্লাবটি।
বায়ার্নের হয়ে দুটি গোল করেন এরিক ম্যাক্সিম চুমো মোটিং ও সার্জ গ্যানাব্রি। সাদিও মানে এ ম্যাচে বদলি হিসেবে খেলতে নামেন। বায়ার্ন প্রথমার্ধে এলোমেলো খেলেছে। পরের অর্ধে তারা গুছিয়ে নেয়। বায়ার্নের হয়ে প্রথম লেগে গোল করেছিলেন কোমান।
লিওনেল মেসি সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ২০১৫ সালে। সে সময় তিনি বার্সেলোনায় খেলেন। এরপর আর তার এ শিরোপা জেতা হয়নি। ক্যারিয়ারে ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।
মিউনিখে লড়াই কঠিন হবে। এটা পিএসজি জেনে এসেছে। প্রথমার্ধে দারুণ লড়েছে দল দুটি। বায়ার্নের গোলকিপার সমার তো গোল ছেড়ে বাইরে চলে গেলেন। ডিফেন্ডার ডি লিখট গোলবার সামলে ফেলেন। পরের অর্ধে বায়ার্নের একটি গোল অফসাইডে বাতিল হয়।
২০২২ বিশ্বকাপ জিতেছেন মেসি। ফর্মের তুঙ্গেও রয়েছেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে তার ভাগ্য ফিরছে না। ৮ মৌসুম হয়ে গেল চ্যাম্পিয়নস লিগ জেতেন না তিনি। এখন পরের মৌসুমে পিএসজিতে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠবে।
এদিকে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম ও এসি মিলান। আগের লেগে মিলান ১-০ গোলে জিতেছিল। ফলে মিলান চলে গেছে কোয়ার্টার ফাইনালে।