মেসির বাসায় চোরের হানা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৩, ১১:১২ পিএম

মেসির বাসায় চোরের হানা

বার্সেলোনার কাস্তেলদেফেস অঞ্চলে অবস্থান মেসির বাড়ির। গত বৃহস্পতিবার সকালে দুই অজ্ঞাতনামা ব্যক্তি বাড়ির সীমানায় প্রবেশ করেন। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার কাছাকাছি যান তারা। দরজা ও জানালা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন তারা। সেখানে সফল হতে না পেরে গ্যারাজ দিয়েও ঢোকার চেষ্টা করেছিল চোরেরা। কিন্তু ব্যর্থ হতে হয় সেখানেও।

চোরদের এই আসা-যাওয়ার ভিডিও ধরা পড়েছে মেসির বাসার নিরাপত্তা ক্যামেরায়। সেখানে দেখা যায় কালো হুডি পরে এসেছিল দুই চোর। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে গেছে বলেও জানিয়েছে গণমাধ্যম।

বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে কাস্তেলদেফেস অঞ্চলে মেসির বাসা। সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ২০১৩ খ্রিষ্টাব্দে ২১ লাখ ডলারে বাড়িটি কেনার পর সেখানে আরও ৭০ লাখ ডলার খরচ করেন মেসি।

Link copied!