আইপিএলে এখন একমাত্র ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস আবারো বসিয়ে রাখলো তাকে। এ মৌসুমে মাত্র ২টি ম্যাচ খেলেছেন। ফর্মে নেই বলেই সুযোগ পাননি। অবশ্য দেশে প্রধান কোচ হাথুরুসিংহে জানান, ফিজ তো ভালই বল করেছে যখন সিরিজ ছিল।’
বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায়ও কি শেষ হয়ে যাবে। না আর সুযোগ পাবেন। লিটন ১৯ দিন কলকাতার সঙ্গে থেকে ১টি ম্যাচ খেলে দেশে ফিরে যান। অবশ্য সমঝোতার ভিত্তিতে হয়েছে। কারণ লিটন কলকাতার প্রথম পছন্দ ছিলেন না।
দিল্লিতে ৪ বিদেশী খেলছেন। এর তিনজনই টপ অর্ডার ব্যাটসম্যান। আর বোলার দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্টজে। বাদ গেলে নর্টজেকে হতে হবে। তাহলেই মোস্তাফিজের দরজা খুলবে।
আইপিএলে মোস্তাফিজ সুযোগ না পাওয়ায় তাকে আউট অব ফর্ম বলতে নারাজ হাথুরুসিংহে। সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোস্তাফিজের বিষয়ে বলেছেন, ‘(মোস্তাফিজ) আউট অব ফর্ম! কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’