মোস্তাফিজুর রহমান একাদশে জায়গা পাননি। সেজন্য বাংলাদেশীদের মন খারাপ ছিল। অবশ্য তারচেয়ে মন বেশি খারাপ দিল্লির। ফিরোজ শাহ কোটলায় হেরে গেল দিল্লি ক্যাপিটালস। আইপিএলে টানা দ্বিতীয় হার তাদের। সেটাও এল ঋষভ পন্থের সামনে। গুজরাট টাইটান্স দ্বিতীয় জয় পেল।
প্রথমে বোলারদের দাপটে দিল্লিকে ১৬২ রান আটকে রাখল গুজরাট। ৩টি করে উইকেট নিলেন মহম্মদ সামি ও রশিদ খান। পরে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত নিজেদের স্নায়ুর চাপ ধরে রাখলেন গুজরাত ব্যাটাররা। ৬ উইকেটে ম্যাচ জিতলেন তারা।