ম্যাকয়ের ঝড়ে হেরে গেল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২২, ১১:১২ এএম

ম্যাকয়ের ঝড়ে হেরে গেল ভারত

ওবেড ম্যাকয়ের দুরন্ত বোলিং এবং ব্রেন্ডন কিংয়ের সাহসী ব্যাটিংয়ের জেরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।

নির্ধারিত ওভারের দু’বল আগেই ১৩৮ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে চার বল বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। সিরিজ এখন ১-১ এ সমতা এসেছে। তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি আজ রয়েছে। 

Link copied!