ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭ গোল দিল লিভারপুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৩, ১২:২৭ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭ গোল দিল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার লজ্জার হার দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে লিভারপুল ৭-০ গোলে হারিয়েছে টেন হাগের অধীনে উড়তে থাকা ম্যানচেস্টার।

এই ম্যাচে সমান ২টি করে গোল করেছেন কোডি গ্যাকপো, ডারউইন নুনেজ ও মোহামেদ সালাহ। সপ্তম ও একমাত্র গোলটি করেছেন ফিরমিনো।

ম্যানচেস্টার ইউনাইটেড একটি গোলও শোধ দিতে পারেনি। লিভারপুল ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠেছে। আর ইউনাইটেড তিনে ৪৯ পয়েন্ট নিয়ে। 

Link copied!