উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে। প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১টায় অপর ম্যাচে বেনফিকার মুখোমুখি হবে ইন্টারমিলান।
বুধবার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চেলসি। আর এসি মিলান মুখোমুখি হবে নাপোলির। চ্যাম্পিয়নস লিগে বড় সপ্তাহ বলা চলে। ম্যানসিটি ফর্মে রয়েছে। ফলে লড়াই হবে সমানে সমান। সনি টেনে খেলা সম্প্রচার করা হবে। বাংলাদেশের সমর্থকরা খেলা দেখতে পাবেন আগের মতই।
আরলিং হালান্ড সিটির বড় তারকা। ২২ বছর বয়সী এই ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ গোল করে ফেলেছেন অভিষেক মৌসুমে। সব মিলিয়ে এ মৌসুমে তার ৪৪ গোল।
২০২১ সালে এই কোচ টুখেলের দূরদর্শিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। ওই সময় চেলসির কোচের দায়িত্বে ছিলেন টুখেল। তিনি বলেন,‘ চ্যাম্পিয়ন্স লিগ এমন এক প্রতিযোগিতা, যেখানে নির্ধারিত দিনের খেলার উপর নির্ভর করে ফলাফল। ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। সে জন্য আপনার মধ্যে যেমন আত্মবিশ্বাস থাকতে হবে, তেমনি প্রস্তুতিও থাকতে হবে। আসন্ন ম্যাচটি হবে ফুটবলে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। ইদানিং আমি ম্যানচেস্টার সিটির খেলা দেখার সুযোগ পাইনি। কারণ আমাদের নিজস্ব কিছু ব্যস্ততা ছিল।