রড্রিগোর জোড়া গোলে শনিবার কোপা ডেল রে জয় করেছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে তারা। ২০১৩-১৪ মৌসুমে সর্বশেষ রিয়াল কোপা ডেল রে জিতেছিল। ইতিহাসে ২০তম কোপা ডেল রে এটি রিয়াল মাদ্রিদের।
ম্যাচের ২ মিনিটেই গোল করেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রড্রিগো। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল। ৫৮ মিনিটে ওসাসুনার লুকাস গোলটি শোধ করে দেন। ১২ মিনিট পরেই রিয়ালকে আবারো লিডে ফেরান রড্রিগো।
কোপা ডেল রে সবচেয়ে বেশি জিতেছে বার্সেলোনা (৩১বার)। ২৩টি জিতে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ। আর তৃতীয়স্থানে রয়েছে রিয়াল। এ মৌসুমে লা লিগা জয়ের আশা ফিকে হয়ে গেছে। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মোকাবিলার অপেক্ষায় ১৪ বারের শিরোপাধারীরা।