রড্রিগোর জোড়ায় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৩, ০৩:২৬ এএম

রড্রিগোর জোড়ায় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

স্ট্যামফোর্ড ব্রিজে আশা বুকে নিয়ে অপেক্ষায় ছিল চেলসি। রিয়াল মাদ্রিদ কোনো সুযোগই দিল না। রড্রিগোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জিতেছে। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে এসি মিলান ও নাপোলি ১-১ গোলে ড্র করেছে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় মিলানের। ২০০৭ সালের পর প্রথম সেমিফাইনাল ইতালির ক্লাবটির। 

রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক গোলরক্ষক থিবাউট কুর্তোয়া। দারুণ সব সেভ করেছেন এ ম্যাচে। তার এমন পারফরম্যান্স চোখে পরেছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একই ২-০ ব্যবধানে হেরেছিল চেলসি। আবার একই ব্যবধানে পরাজয়। 

এনগোলো কান্তে ও মার্ক কুকুরেল্লা প্রথমার্ধে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন। প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৫৮ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে রড্রিগো প্রথম গোলটি করেন। ৮০ মিনিটে ভালভার্দের পাস থেকে আসে দ্বিতীয় গোল রড্রিগোর। 

এসি মিলানের সামনে ইন্টারমিলান। আর রিয়ালের সামনে আসতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।  

Link copied!