লা লিগায় বুধবার রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারায় এলচেকে। এ ম্যাচে করিম বেনজেমা জোড়া গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২২৮ গোল ছিল রাউল গঞ্জালেসের। সে রেকর্ডকে পেছনে ফেলে বেনজেমা চলে গেলেন ২৩০ গোলে।
রিয়ালের লিগ ইতিহাসে বেনজেমা এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৩১১ গোল করে শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ম্যাচে বেনজেমার ২টি গোলই এসেছে পেনাল্টি থেকে। অপর দুটি গোল অ্যাসেনসিও ও মড্রিচের।
২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়স্থানে। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।