রানির মৃত্যুতে সোমবার পর্যন্ত ম্যাচ স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২২, ০৭:৪৯ পিএম

রানির মৃত্যুতে সোমবার পর্যন্ত ম্যাচ স্থগিত

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রভাব পড়ল খেলার মাঠেও। আগামী সোমবার পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলা স্থগিত রাখল কর্তৃপক্ষ। যদিও ব্রিটিশ সরকার জানিয়েছিল, সূচি অনুযায়ী খেলা চালিয়ে যেতে পারে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

রানির মৃত্যুর জন্য ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের শুক্রবারের খেলা স্থগিত রাখার কথা বৃহস্পতিবারই জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শুক্রবার ইপিএলের সব খেলা সোমবার পর্যন্ত স্থগিত রাখার কথা জানাল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। প্রিমিয়ার ডিভিশন ছাড়া বাকি তিনটি ডিভিশনের খেলাও বন্ধ রাখা হচ্ছে। সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবে তারা।

 

Link copied!