উরুর ইনজুরি নিয়ে ৫ ঘন্টার মত লড়াই করলেন রাফায়েল নাদাল। আর হতাশ করেননি ভক্তদের। টেলর ফ্রিটজকে ৩-৬,৭-৫, ৩-৬,৭-৫,৭-৬ (১০-৪) গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন।
দ্বিতীয় সেটে নাদাল অসুস্থ বোধ করেন। মেডিক্যাল ট্রিটমেন্ট নেন। পরে অবশ্য আবার খেলতে নামেন। আর জয় নিয়ে কোর্ট ছেড়েছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ নিক কাইরোজিয়োস।