লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। ১৫ মিনিটে রাফিনহা গোল করেন। আর এ গোলে জয় ও ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে কাতালানরা। অবশ্য ম্যাচের ৫৯ মিনিটে রোনাল্ড আরাজু লাল কার্ড দেখেন। অবশ্য দশ নিয়ে এতোক্ষণ খেললেও সমস্যা হয়নি বার্সার।
বার্সেলোনা ১-০ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে। ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার লিগ জয়ের সম্ভাবনা রয়েছে।