রাফিনহার গোলে বার্সেলোনার জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ১১:১৬ পিএম

রাফিনহার গোলে বার্সেলোনার জয়

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ হলেও বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ বলে কথা, লাস ভেগাসে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে অবশ্য নতুন চেহারার বার্সেলোনা নিজেদের অবস্থানের জানানটা ভালই দিয়ে রাখলো। প্রীতি ম্যাচটিতে দলে নতুন আসা রাফিনহার একমাত্র গোলে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালকে ১-০ ব্যবধানে  হারিয়েছে কাতালান জায়ান্টরা।

চলতি মাসের শুরুতে প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেড থেকে ৬০ মিলিয়ন ডলারে বার্সেলোনায় যোগ দিয়েছেন রাফিনহা। যুক্তরাষ্ট্র সফরের প্রথম ম্যাচটিতে ইন্টার মিয়ামির বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছিল বার্সা। ঐ ম্যাচে বার্সেলোনার জার্সি গায়ে অভিষেক হওয়া ব্রাজিলিয়ান এই এ্যাটাকার গোল করেছিলেন। কাল লাস ভেগাসের হাই ভোল্টেজ ম্যাচে রাফিনহার জয়সূচক গোলটি আসে ম্যাচের ২৭ মিনিটে। রিয়ালের এডার মিলিটাওয়ের ভুল পাসে ডি বক্সের বাইরে থেকে রাফিনহা ডান কর্ণার দিয়ে থিবো  কোর্তায়াকে পরাস্ত করে বল জালে জড়ান। স্পেনের বাইরে চতুর্থ ও যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মত এল ক্লাসিকো অনুষ্ঠিত হলো। 

Link copied!