তামিম ইকবাল এখন রয়েছেন ইংল্যান্ডে। সেখানে ৯ মে প্রথম ওয়ানডে আয়ারল্যান্ডের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে প্রশ্ন হয়েছে। তামিম বলেছেন, রিয়াদকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে।
চেমসফোর্ডে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা)। কিন্তু তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন। শুধু উনি না, এই মুহূর্তে যারা দলে নেই, কিন্তু লিগে ভালো করছে; আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য ভালো যেটা হবে, সেটাই করা হবে।’
অবশ্য তার আগে এশিয়া কাপ রয়েছে। সে ব্যাপারে তিনি বলেন,‘ আমরা যখন এশিয়া কাপ খেলবো তখন একটা আইডিয়া পেয়ে যাবেন। ওখানে যে স্কোয়াডটা আমরা করবো, বলতে গেলে সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড। যদি কেউ চরমভাবে ব্যর্থ হয় অথবা ইনজুরিতে না পড়ে তাহলে আমার মনে হয় না ওরকম কোনো পার্থক্য আসবে। এই সিরিজ, হয়তো এরপরের সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি।’