এপ্রিল ৯, ২০২৩, ০৪:১৩ এএম
রিয়াল মাদ্রিদকে শনিবার লা লিগার ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। এ হারে লা লিগা ধরে রাখার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল তাদের। আর অন্যদিকে সোমবার বার্সেলোনা জিরোনাকে হারালে ১৫ পয়েন্টের লিড পেয়ে যাবে। ফলে মৌসুম শেষের অনেক আগেই লা লিগা শিরোপা রিয়াল মাদ্রিদের কাছ থেকে ছিনিয়ে নেবে কাতালানরা।
২৭ ম্যাচে ৭১ পয়েন্ট বার্সেলোনার। অপর দিকে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। এ অপ্রত্যাশিত হারে গত মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সুযোগ ফিকে হয়ে গেল।
ম্যাচের ১৬ মিনিটে ভিয়ারিয়ালের তোরেস আত্মঘাতি গোল করেন। ৩৯ মিনিটে স্যামুয়েল চুকুওজে গোলটি শোধ করে দেন। ৪৮ মিনিটে ভিনিসিয়াস রিয়ালকে লিড এনে দেন। তবে ৭৯ মিনিটে সমতা আনেন ভিয়ারিয়ালের মোরালেস। ৮৯ মিনিটে স্যামুয়েল আবার গোল করে দলকে জয় পাইয়ে দেন।