রিয়াল মাদ্রিদকে ৪ গোল দিলেন আর্জেন্টাইন ভ্যালেন্টিন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৩, ০১:৪০ এএম

রিয়াল মাদ্রিদকে ৪ গোল দিলেন আর্জেন্টাইন ভ্যালেন্টিন

রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের আশা আগেই ছিল না। কারণ ১১ পয়েন্টে পিছিয়ে তারা। যদিও বাস্তবতা না বললেও অঙ্ক সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল। সে আশাও শেষ করে দিলেন গিরোনার ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস। একাই ৪ গোল করলেন। আর গিরোনা ৪-২ গোলে হারাল রিয়াল মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদের হয়ে ২টি গোল ভিনি ও লুকাসের। 

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪ গোল করার কৃতিত্ব আছে রবার্ট লেভানডভস্কির। আর্জেন্টিনার এই ফুটবলারের বয়স ২৪। যুব দলে তিনি খেলেন। এখনো তার আন্তর্জাতিক অভিষেক হয়নি। 

২০২২ সালে ধারে তিনি গিরোনায় খেলতে আসেন। আর ফরোয়ার্ড হিসেবে খেলছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে অবিশ্বাস্য খেললেন তিনি। ম্যাচের ১২,২৪,৪৬ ও ৬২ মিনিটে তিনি গোল করেন। 

Link copied!