রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর গল্প

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৩:৪৮ এএম

রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর গল্প

অ্যানফিল্ডে ১৪ মিনিটে দুই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে গোলরক্ষক কুর্তোয়ার ভুলে একটি গোল হজম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩৫ মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ স্কোর ২-২ করে ফেলে। লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনও ভুল করে গোল হজম করেন। পরের অর্ধে রিয়াল মাদ্রিদ আরো ৩টি গোল করেছে। শেষ ষোলোর প্রথম লেগে জয় ৫-২ গোলে। 

লিভারপুলের নুনেজ প্রথম গোলটি করেন ম্যাচের ৪ মিনিটে। ১৪ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে পরে যান কুর্তোয়া। মোহামেদ সালাহ তক্কে তক্কে ছিলেন। গোল আদায় করে নেন তিনি। ২১ ও ৩৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেন। তার দ্বিতীয় গোলটিও অ্যালিসনের ভুলে। 

পরের অর্ধে বেনজেমা দুটি গোল করেন। অপর গোলটি মিলিতাওয়ের। শেষ ষোলোর দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে। ৩ গোলে পিছিয়ে রয়েছে এখন লিভারপুল। অথচ ম্যাচের ১৪ মিনিটে ২ গোলের লিডেই ছিল তারা। রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর রাত ছিল বলাই যায়। 

Link copied!