আঠারো বছর বয়সী আলভারো রদ্রিগেজের গোলে হার এড়ালো রিয়াল মাদ্রিদ। আর মাদ্রিদ ডার্বি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ লিড নিয়েছিল আগে।১০ জনের দল হলেও আগে গোল তারা করে। রিয়াল সুবিধা করতে পারেনি।
প্রথমার্ধ গোলশূন্য ছিল। লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচ। ৬৪ মিনিটে অ্যাটলেটিকোর অ্যাঞ্জেল কোরেয়া লাল কার্ড দেখেন। তবে ১০ জনের দল নিয়ে দমে যায়নি অ্যাটলেটিকো।জোসে মারিয়া জিমেনেজ ৭৮ মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন।
৮৫ মিনিটে রিয়াল কে সমতা এনে দেন আলভারো। তরুণ এই ফুটবলার রিয়ালকে হার থেকে বাঁচান। কিন্তু শিরোপা রেসে পিছিয়ে গেল রিয়াল আবার। বার্সেলোনা ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর রিয়াল ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট অর্জন করে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয়। রবিবার বার্সেলোনা জিতলে ব্যবধান ১০ পয়েন্টের হয়ে যাবে। লা লিগায় শিরোপা রেসে পেছনে রিয়াল মাদ্রিদ।