রেড্রিগো, বেনজেমা ও ভিনির জাদুকরী রাত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ১১:০৩ এএম

রেড্রিগো, বেনজেমা ও ভিনির জাদুকরী রাত

আরো একটি প্রত্যাবর্তনের রাত দেখলো রিয়াল মাদ্রিদের ভক্তরা। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। সে ম্যাচে ১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। পরে রড্রিগো দৃষ্টিনন্দন এক গোল দিয়ে ম্যাচে ফেরান। পরে বেনজেমা ও ভিনি জয় এনে দেন। ৩-১ গোলে জিতে রিয়াল মাদ্রিদ কোপা ডেল রের সেমিফাইনালে উঠে গেছে। 

১৯ মিনিটে আলভারো মোরাতা অ্যাটলেটিকো মাদ্রিদকে লিড এনে দেন। ৭৯ মিনিটে রড্রিগো একক নৈপুণ্যে অ্যাটলেটিকোর ডিফেন্সের ৪-৫ জনকে কাটিয়ে জাদুকরী গোল করেন। ১-১ এ সমতা আসে ম্যাচে। ৯০ মিনিটের খেলা এভাবে শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটে খেলা শুরু হয়।

বেনজেমা ১০৪ মিনিটে রিয়ালকে লিড এনে দেন। খেলা তখন ১২১তম মিনিটে। আরেক ব্রাজিলিয়ান রড্রিগোর স্বদেশী ভিনিসিয়াস জুনিয়র এবার জাদু দেখান। তিনি একক নৈপুণ্যে কয়েকজনকে কাটিয়ে নিয়ে ‍গিয়ে চমৎকার গোল করে স্কোরলাইন ৩-১ করে ফেলেন। রিয়াল মাদ্রিদের জাদুকরী রাত গিয়েছে বলা চলে।  

 

Link copied!