রোনালদো ও জর্জিনার সম্পর্কে টানপোড়েন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৩, ০২:৫৫ পিএম

রোনালদো ও জর্জিনার সম্পর্কে টানপোড়েন

গুঞ্জন চলছে। আর সেটা স্বাভাবিক। ক্রিস্টিয়ানো রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছে না। একে তো ফর্ম ভাল না। খেলছেন সৌদির প্রো লিগে। এখন নানা কিছু নিয়ে রোনালদোর মেজাজ খারাপ হবে। সেটাই ঘটেছে। ইউরোপের বেশ কয়েকটি পত্রিকা জানিয়েছে বিচ্ছেদের পথে রোনালদো ও জর্জিনা। যদিও রোনালদো আগের চেয়ে বেশ শান্ত এখন। 

মাঝে মাঝে শোনা গেছে, রোনালদোকে বিয়ে করতে চান জর্জিনা। আবার অনেকে বলছে, জর্জিনা প্রচুর খরচ করেন এটা সিআরসেভেনের পছন্দ না। কিন্তু জর্জিনার নিজের অনেক আয় রয়েছে। 

সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদের পর জর্জিনার সঙ্গে সম্পর্কে জড়ান ক্রিস্টিয়ানো। সেই সময় জর্জিনা স্পেনের একটি শপিংমলে চাকরি করতেন। রোনালদোর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁর জীবনে পরিবর্তন আসতে থাকে। তিনি ধীরে ধীরে ব্যবসায় প্রবেশ করেন, এরসঙ্গে যুক্ত হয় মডেলিং।

স্বাভাবিকভাবে রোনালদোর লাইফস্টাইলের অংশ হয়ে যান জর্জিনা। আর এটাই তাঁর জন্য ব্যুমেরাং হয়েছে। রোনালদোর ব্যক্তিগত বিমানের এক কর্মী জানান, কিছুদিন আগে বিমানেই রোনাল্ডোর সঙ্গে জর্জিনার লড়াই হয়। দু’জনের মধ্যে বেশ উচ্চস্বরে কথা হয়। এরপর পুরো যাত্রাপথে জর্জিনা কোনও কথা বলেননি। তবে রোনালদো কিছুটা সংযত ছিলেন।

জর্জিনা সম্প্রতি তার ইন্সটাগ্রাম স্টোরিতে রাতের আকাশের ছবি পোস্ট করেন, সঙ্গে জুড়ে দেন গানের কয়েকটি লাইন। রোমিও সান্তোসের 'ইফ আই ডাই' গানটি তিনি জুড়ে দেন। এটারমাধ্যমেই তিনি বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছেন অনেকে। গানের মানেটা দাঁড়ায়, কিছু মানুষের কাজ গুজব তৈরি করা আর সেটা ছড়িয়ে দেওয়ার কাজ কয়েকজনের। গুজবপ্রিয় মানুষরা সেটা বিশ্বাস করে নেন।

Link copied!