চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদো ৩৮ প্রতিপক্ষের বিপক্ষে গোল করেছেন। এবার লিওনেল মেসি ইসরায়েলের ক্লাব হাইফার বিপক্ষে গোল করে রোনালদোকে ছাড়িয়ে গেলেন। ৩৯টি প্রতিপক্ষের বিপক্ষে গোল তার।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে স্বাগতিক ইসরায়েলের ক্লাব মাকাবি হাইফার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছে প্যারিস জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের গোলে গতরাতে চ্যাম্পিয়ন্স লিগে ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে পিএসজি। এর মাধ্যমে গ্রুপ পর্বে দুই ম্যাচে শতভাগ জয় তুলে নিল প্যারিসের জায়ান্টরা।
ম্যাচের প্রথম দিকে জারোন চেরির গোলে হাইফা এগিয়ে গিয়ে বিস্ময় সৃষ্টি করেছিল। কিন্তু বিরতির আগে মেসির গোলে সমতায় ফেরায় পিএসজি। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৮টি মৌসুমে গোল করার কৃতিত্ব দেখালেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের উপর চেপে বসে পিএসজি। তারই ধারাবাহিকতায় একে একে এমবাপ্পে ও নেইমারের গোলে সফরকারীদের জয় নিশ্চিত হয়।
ফেডে ভালভার্দে ও মার্কো আসেনসিওর শেষ ভাগের গোলে বুধবার আরবি লিপজিগকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে পরাজিত করেছে। এর মাধ্যমে গ্রুপ-এফ’এ দুই ম্যাচে দুটিতেই জয় নিশ্চিত করে টেবিলের শীর্ষস্থানেই থাকলো রিয়াল। গ্রুপে গতকাল দিনের আরেক ম্যাচে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ক ১-১ গোলে সেল্টিকের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো শাখতার দোনেস্ক।