রোনালদোর নাপোলিতে যাওয়া নিয়ে গুঞ্জন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২২, ০৮:১৯ পিএম

রোনালদোর নাপোলিতে যাওয়া নিয়ে গুঞ্জন

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্টস জানিয়েছে, ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে নাপোলির হয়ে খেলার কথাবার্তা চলছে। ৩৭ বছর বয়সী এই তারকার বেতন নাকি পরিশোধ করবে ম্যানচেস্টার ইউনাইটেডই। 

অন্যদিকে, বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, গ্রীষ্মকালীন দলবদলে পঞ্চম ফুটবলার সাইন করাতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিসাদ্রো মার্টিনেজের পর আয়াক্স থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যাচ্ছেন অ্যান্থনি। বিশ^স্ত সাংবাদিক ফাব্রিজিও রোমানো বলছেন, ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি পাকা হয়ে গেছে ইউনাইটেডের। অ্যান্থনি জন্য ৯৫ মিলিয়ন ইউরো খরচ হবে রেড ডেভিলদের। হ্যারি ম্যাগুয়ারের সঙ্গে যৌথভাবে ক্লাবের দ্বিতীয় ব্যয়বহুল সাইনিং এটি। ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার পল পগবা। শিগগিরই ম্যানচেস্টারে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে অ্যান্থনির।

 

 

Link copied!