ক্রিস্টিয়ানো রোনালদো এখন আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগে খেলেন। সেই লিগে কি মেসির খেলার সম্ভাবনাও রয়েছে? উত্তর দিলেন লিগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলকাসিম।
রোনালদোর মতো মেসি সত্যিই সৌদির ক্লাবে যোগ দিলে ভালই লাগবে। আলকাসিম বলেছেন, লিওনেল মেসি এই দেশের লিগে যোগ দিতে আসবে কি না, সেটা নিয়ে এখনও কিছুই জানি না। তবে সৌদি প্রো লিগের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এটা বলতে অসুবিধা নেই যে মেসি খেলতে এলে ভালই হবে।
আলকাসিম আরও বলেছেন, আমাদের লক্ষ্য দেশের ফুটবলের আরও উন্নতি করা। তাই অবশ্যই মেসি এবং রোনালদোকে একই লিগে দেখতে চাই। তবে সত্যি এটাই যে, আমরা মেসির ব্যাপারে এখনও কিছু জানি না।”