ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো রবিবার প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলেছেন। গোল করতে পারেননি। তবে স্পেনের রায়ো ভায়েকানোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে।
৪৫ মিনিটে একটি গোলের সুযোগ পেলেও রোনালদো করতে পারেননি। তার ফিরে আসায় খুশি হয়েছে ইউনাইটেডের সমর্থকরা। সবাই ধরেই নিয়েছিল অন্য কোনো ক্লাবে চলে যাবেন তিনি।