সৌদি প্রো লিগে হেরে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ছিল। সেটা হাতছাড়া হলো। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ রোনালদোদের। আর এ ম্যাচে আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসর। দুটি গোলই পেনাল্টি থেকে পেয়েছে হিলাল। আর স্কোর করেছেন অডিওন ইঘালু। গোল করে আবার তিনি মেসির মত সেলিব্রেশন করেছেন।
হেরে হতাশা দেখিয়েছেন রোনালদো। তবে কিছুই করার নেই। দুটি পেনাল্টি হজম করতে হয় আল নাসরকে। আর দুটি গোলই করেন ইঘালু। বেশ হতাশাজনক রাত সিআরসেভেনের।
২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। আর ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল নাসর। ৩০ ম্যাচের মৌসুম। শেষ অবধি কি ঘটে সেটাই দেখার অপেক্ষা।