রোনালদোর রেকর্ড ডাকছে মেসিকে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১১:০৮ পিএম

রোনালদোর রেকর্ড ডাকছে মেসিকে

 

মাস দুয়েক আগেই জিতেছেন বিশ্বকাপ। ফুটবলজীবনের সব থেকে বড় স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। আর্জেন্টিনার অধিনায়ক আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে। মাত্র একটি গোল করলেই সেই মাইলফলক স্পর্শ করতে পারবেন তিনি।

মেসি দাড়িয়ে রয়েছেন ক্লাব ফুটবলের একটি মাইলফলকের দরজায়। আর একটি গোল করলেই ক্লাব ফুটবলে ৭০০ গোল করার কৃতিত্ব অর্জন করবেন মেসি। এই কৃতিত্ব রয়েছে শুধু এক জনের। তিনি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসির প্রধান প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো। আর একটি গোল করলে মেসি বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসাবে ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির গড়বেন। 

পেশাদার ফুটবলার হিসাবে রোনালদো প্রথম ক্লাব ফুটবলে ৭০০টি গোল করার নজির গড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গত বছর ৯ অক্টোবর এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে নিজের ৭০০তম গোলটি করেছিলেন রোনালদো। রবিবার ২৬ ফেব্রুয়ারি (রাত ১টা ৪৫ মিনিট) পিএসজির পরের ম্যাচ মার্সেইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচেই রোনালদোর নজির ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে মেসির সামনে।

 

Link copied!