রোনালদোর স্বস্তির গোল, আল নাসরের জয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৩, ০২:২৭ এএম

রোনালদোর স্বস্তির গোল, আল নাসরের জয়

সমালোচনায় বিদ্ধ ছিলেন। ফর্ম ভাল যাচ্ছে না। গোল পাচ্ছেন না। অবশেষে গোল পেলেন আর আল নাসর জয়ে ফিরল। সৌদি প্রো লিগে শুক্রবার আল নাসর ৪-০ গোলে আল রাইদকে হারিয়েছে। 

ম্যাচের ৪ মিনিটেই দুরন্ত হেড থেকে গোল করেন রোনালদো। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে আল নাসর। পরের অর্ধে ঘারিব, মারান ও সুলাইহিম গোল করে বড় জয় এনে দেন দলকে। 

২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আল নাসর সৌদির এই লিগে দ্বিতীয়। ১ ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ অবস্থান করছে। এ মৌসুমের আর ৫ ম্যাচ বাকি রয়েছে আল নাসরের। ৩০ ম্যাচের মৌসুম। 

রিয়াদ সুপার কাপ, সৌদি সুপার কাপ ও সৌদি কিং কাপ জিততে পারেনি আল নাসর। রোনালদো প্রতি ম্যাচে গোল পাচ্ছেন না। এজন্য তাকে সমালোচনা সইতে হচ্ছে। তবে লিগের আশা ভালভাবে টিকে রয়েছে তাদের। 

Link copied!