আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে বুধবার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এদিন বাংলাদেশ দলে যোগ দিতে ইংল্যান্ডের চেমসফোর্ডে পৌঁছেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
পারিবারিক কারণে আইপিএল ছেড়ে আসা লিটন মঙ্গলবার দিবাগত রাতে (১টা ৪০ মিনিট) দেশ ছাড়েন। আইপিএলে নিজের অভিষেক মৌসুমে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ১ ম্যাচ খেলে ৪ রান করেন তিনি।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে অংশ নেয়া বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার লন্ডনে রওনা হবেন। তিনি বুধবার ঢাকা এসে পৌঁছান।
মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটানো তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান খুব শীঘ্রই দলের সাথে যোগ দিবেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্টের সূত্র।
টিম ম্যানেজমেন্টের আশা, আগামী শুক্রবার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের অনুশীলন ম্যাচের আগে সকল খেলোয়াড় দলে যোগ দিবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে। ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে হবে সিরিজের সবগুলো ম্যাচ।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।