লা লিগা জয়ের আরও কাছে বার্সেলোনা। শনিবার এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। এমন জয়ে লা লিগার সুবাস পাচ্ছে জাভির কোচিংয়ে থাকা দলটি।
বার্সেলোনা ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট অর্জন করেছে। ১ ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। ১৫ পয়েন্টের লিড এখন বার্সেলোনার। রিয়াল মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়ন। গতবার তারা জয় করেছিল লিগ।
বার্সেলোনার হয়ে এ ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডভস্কি। অপর দুটি গোল আনসু ফাতি ও ফেরেন তোরেসের।