লা লিগার সুবাস পেতে শুরু করেছে বার্সেলোনা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৫:২৪ পিএম

লা লিগার সুবাস পেতে শুরু করেছে বার্সেলোনা

পেদ্রির একমাত্র গোলে ভিয়ারিয়ালকে পরাজিত করে লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের তুলনায় ১১ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগান ক্লিন শিট আবার। চীনের প্রাচীর তিনি। 

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শনিবার ক্লাব বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। বুধবার এলচের বিরুদ্ধে ম্যাচে জিততে পারলে চির প্রতিদ্বন্দ্বীদের থেকে কিছুটা হলেও পয়েন্টের ব্যবধান কমাতে পারবে।

এর আগে দিনের শুরুতে মেমফিস ডিপের একমাত্র গোলে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ সেল্টা ভিগোকে পরাজিত করে চতুর্ত স্থান ধরে রেখেছে। অ্যাটলেটিকোর হয়ে এটাই ডিপের প্রথম গোল।

এস্তাদিও ডি লা সেরামিকায় বার্সেলোনার শুরুটা ভাল হয়নি। ২০১৯ সালের পর প্রথমবারের লিগ শিরোপা জয়ে এগিয়ে যাওয়া কাতালান জায়ান্টদের অবশ্য শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি।

Link copied!