লাহোরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এর আগের দুই টেস্ট ড্র হওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারণ করছে তৃতীয় টেস্টে ফলের উপর। সোমবার শুরু হওয়া শেষ টেস্টে টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করছে। ৫৯ রান করে আউট হয়েছেন স্টিভেন স্মিথ। এছাড়া ডেভিড ওয়ার্নার ৭ রানে এবং মারনাস ল্যাবুচেঙ্গনে শুন্য রানে আউট হয়েছেন। শাহিন শাহ আফ্রিদি ২টি এবং নাসিম শাহ ১টি উইকেট নিয়েছেন।