লিটন দাস সুযোগ পেলেন না। তবে এতে করে সমস্যা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তারা বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুকে ২১ রানে হারিয়ে দিয়েছে। কলকাতা আগে ব্যাট করে ২০০ রান তুলেছিল। জবাবে ১৭৯ রানে থেমে যায় বেঙ্গালুরু।
জেসন রয় (২৯ বলে ৫৬ রান) নিতিশ রানার (২১ বলে ৪৮) ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা ২০০ রানের বিশাল স্কোর পেয়েছিল। বেঙ্গালুরুর বিরাট কোহলি ৩৭ বলে ৫৪ রান করেন। ম্যাক্সওয়েল ৫ রানে আউট । ফলে বেঙ্গালুরু ম্যাচে ফিরতে পারেনি।
৮ ম্যাচে এটা কলকাতার তৃতীয় জয়। অন্যদিকে বেঙ্গালুরুর চতুর্থ হার এটি।