লিভারপুল জিতলেও, হেরে গেল টটেনহ্যাম

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৩:০০ এএম

লিভারপুল জিতলেও, হেরে গেল টটেনহ্যাম

জোয়েল ম্যাটিপের শেষ সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। অ্যানফিল্ডে তারা জিতেছে আয়াক্সের বিপক্ষে। আর চ্যাম্পিয়নস লিগের এ ম্যাচে জয় ২-১ ব্যবধানে। লিভারপুলের হয়ে স্কোর প্রথমে করেন মোহামেদ সালাহ। ২৭ মিনিটে কুদুস সেটা শোধ করে দেন। ম্যাটিপ ৮৯ মিনিটে জয়সূচক গোল করেন। 

এদিকে স্পোর্টিং ২-০ গোলে টটেনহ্যামকে হারিয়েছে। দুটি গোলই লন্ডনের ক্লাবটি হজম করেছে শেষ সময়ে। ৯০ মিনিটে স্পোর্টিংয়ের ডায়াস গোল করেন। ৯৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোমেস। 

এছাড়া ইন্টারমিলান ২-০ গোলে প্লজেনকে হারিয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য হেরে গেছে বায়ার লেভারকুসেনের সঙ্গে। সেটাও ২-০ ব্যবধানে।

লিভারপুল ২ ম্যাচে ১টি জয় ও একটিতে হেরেছে। আয়াক্সেরও ৩ পয়েন্ট পকেটে। আগের ম্যাচ জিতেছে তারা।  

Link copied!