লিভারপুলকে চমকে দিল নাপোলি। মৌসুমের শুরুতে ইতালির মাঠে বিশাল ধাক্কা খেল তারা। চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে ৪-১ গোলে লিভারপুল হেরেছে নাপোলির কাছে।
জিলানস্কি ২টি গোল করেছেন। অপর দুটি গোল জাম্বো ও জিওভান্নি সিমিওনের। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়োগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনে। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে পোর্তোকে হারিয়েছে। টটেনহ্যামের জয় মার্শেইয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে।