লিভারপুলকে পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৩, ০৯:৫০ পিএম

লিভারপুলকে পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি

হালান্ড ছিলেন না। তারপরও ম্যানচেস্টার সিটিকে চাপে রাখতে পারেনি লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে লিভারপুল হেরেছে। আর্জেন্টিনার বিশ্বকাপ তারকা আলভারেজ গোলও পেয়েছেন। এদিকে আর্সেনাল এখনই ব্যবধানে হারায় লিডস ইউনাইটেডকে। সিটি থেকে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে তারা। 

২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি দ্বিতীয় পয়েন্ট টেবিলের। আর্সেনাল যেভাবে এগিয়ে যাচ্ছে এতে করে শিরোপা আশা নেই বললেই চলে। তারপরেও লড়বে সিটি। 

চোটের কারণে দলে ছিলেন না সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ৪২ গোল করা নরওয়েজিয়ান আর্লিং হালান্ড।  স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইনা, গুন্দুগান ও জ্যাক গ্রিলিশ। অলরেডসদের একমাত্র গোলটি করেছেন মোহাম্মেদ সালাহ।

 

Link copied!