লিভারপুলকে রুখে দিল ক্রিস্টাল প্যালেস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২২, ১২:৩৫ পিএম

লিভারপুলকে রুখে দিল ক্রিস্টাল প্যালেস

প্রথম ম্যাচে ফুলহামের মাঠে ২-২ গোলে ড্রয়ের পর ফের পয়েন্ট খোয়াল অল রেডরা। সাবেক চ্যাম্পিয়নদের এবার রুখে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। তাও আবার অ্যানফিল্ড স্টেডিয়ামে এসে। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ১০ জনের দলটি।

ম্যাচের ৩২ মিনিটে প্রথম ধাক্কা খায় অল রেডরা। গোল করে অতিথিদের এগিয়ে দেন উইলফ্রেড জাহা। সমতায় ফিরতে মরিয়া লিভারপুল ৫৭ মিনিটে নেমে আসে ১০ জনের দলে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডরিন নুনেজ। কয়েকবার সুযোগ হাতছাড়া করার পর মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। প্যালেস ডিফেন্ডার জোয়াকিম আনাসনকে মাথা দিয়ে মুখে আঘাত করে বহিষ্কার হন নুনেজ।

৬১ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ব্রাহিম দিয়াজ। জেমস মিলনারের কাছ থেকে বল পেয়ে গোল করেন এই ফরওয়ার্ড। এই গোলেই মূল্যবান এক পয়েন্ট পেয়েছে অল রেডরা। ইংলিশ লিগে প্যালেসের বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের পর অবশেষে দলটির কাছে পয়েন্ট হারাল লিভারপুল।

Link copied!