লেভানডভস্কির হরর শো, এরপর বায়ার্নের জয়

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০২:৪৩ এএম

লেভানডভস্কির হরর শো,  এরপর বায়ার্নের জয়

অ্যালিয়েঞ্জ অ্যারেনা রবার্ট লেভানডভস্কির হাতের উল্টো পিঠের মতই চেনা। আর সে মাঠে তিনি পথ হারালেন বার্সেলোনার হয়ে খেলতে নেমে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। তাও তার ফেলে আসা ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে সহজ ২-৩টি সুযোগ মিস করলেন। সচরাচর এই পজিশন থেকে তিনি গোলে সফল হয়েছেন। হরর রাত গেল পোলিশ তারকার। আর বায়ার্ন মিউনিখ দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে। গ্রুপ পর্বের ম্যাচটি ২-০ গোলে জিতেছে তারা। 

মিউনিখের মাঠে খেলা। বার্সেলোনা কেবল গোলটাই পেল না। দ্বিতীয়ার্ধে তো লেভানডভস্কি দারুণ বল বানিয়েও দিয়েছেন। পেদ্রির শট গিয়ে বারে লাগে। আর অবশ্যই বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে আরো একবার নায়কের ভূমিকায় দেখা পেল। লেভার প্রতিটি প্রচেষ্টা দক্ষতার সাথে রুখে দিয়েছেন তিনি। 

প্রথমার্ধে দাপটের সাথে খেলেছে দুদল। কিন্তু গোলের সুযোগ বের করেছে বেশি বার্সেলোনা। লেভার একটি হেড অবিশ্বাস্য ভাবে রুখে দেন বায়ার্নের নয়্যার। দ্বিতীয়ার্ধ ছিল বায়ার্ন মিউনিখের। 

৫০ মিনিটে জশুয়া কিমিখের পাস থেকে গোল করেন হার্নান্দেজ। ৫৪ মিনিটে মুসলেরার পাস থেকে গোল করেন লরি সানে। এরপর বার্সেলোনা গোল সুযোগ পেয়েছে কাজে লাগাতে পারেনি। বায়ার্নও মিস করেছে গোলের সুযোগ। 

বায়ার্ন ২টি ম্যাচের ২টিতে জিতেছে এ মৌসুমে। আর বার্সার ১টি হার ও ১টি জয়। 

Link copied!