নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আশা বাঁচিয়ে রাখলো আর্সেনাল। মাত্র ১ পয়েন্ট পেছনে রয়েছে তারা। ম্যানচেস্টার সিটি হা হড়কালেই আর্সেনাল আবার ফিরে আসতে পারে।
৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে আর্সেনাল। ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় নিউক্যাসল। তারা এবার শেষ চারের আশা টিকিয়ে রেখেছে।
আর্সেনালকে ম্যাচের ১৪ মিনিটে গোল এনে দেন মার্টিন ওডেগার্ড। ৭১ মিনিটে নিউক্যাসলের ফ্যাবিয়ান আত্মঘাতি গোল করেন। নিউক্যাসল সেভাবে আর্সেনালকে চেপে ধরতে পারেনি।