শততম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। পাশাপাশি বিরল কিছু রেকর্ডের মালিকও হয়েছেন এ বাঁহাতি ব্যাটার। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩৮৬ রান । দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ১৮৯ রানে গুটিয়ে যায়।
ওয়ার্নার ২৫৪ বলে ২০০ করে রিটায়ার্ড হয়েছেন। উদযাপন করতে গিয়ে শূন্যে ভাসেন স্বভাবসুলভ। আর পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন। ওপেনার হিসাবে তার সেঞ্চুরি এখন ৪৫টি। আর ছুঁয়েছেন শচিন টেন্ডুলকারকে।
জো রুটের পর তিনিই প্রথম ব্যাটার যিনি শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন। শততম টেস্টে শতরান আছে বিশ্বে মাত্র ১০ জন ক্রিকেটারের। ডাবল ছিল শুধু রুটের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গত বছর শততম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন।