শুভমান গিলের ডাবল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৩, ০৮:০৪ পিএম

শুভমান গিলের ডাবল

ভারতের আরেক ব্যাটার এবার হাঁকালেন ডাবল। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।

এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১০টি দ্বিশতরান রয়েছে। তার মধ্যে রোহিতের একারই তিনটি। ভারতীয়দের মধ্যে বাকি দ্বিশতরানকারীরা হলেন সেহবাগ, ইশান, শুভমান এবং শচিন। এ ছাড়া নিউজ়িল্যান্ডের গাপটিল, পাকিস্তানের ফখর, ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেলের দ্বিশতরান রয়েছে।

এক সময় পাকিস্তানের সাইদ আনোয়ারের ১৯৪ রানের নজির দীর্ঘদিন ধরে টিকে ছিল। সেই নজির প্রথম বার ভাঙেন শচিন। ২০১০-এ গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি।

Link copied!