মোস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল তৃতীয় আয়ারল্যান্ড ম্যাচের দল গঠন করেছে। টস জিতে আয়ারল্যান্ড আজ ফিল্ডিং নিয়েছে। ৩ ম্যাচের সিরিজ। বাংলাদেশ আগেরটি জিতে ১-০ তে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়।
বাঁ-হাতি পেসার মোস্তাফিজ আগের দুটি ওয়ানডেতে সুযোগ পাননি। বাংলাদেশের আজ ৪ পেসার। সাকিব আল হাসান নেই। চোটের জন্য ছিটকে গেছেন। রনি তালুকদার সাকিবের জায়গায় খেলছেন। বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী দলে জায়গা পেয়েছেন। ‘
বাংলাদেশ দল : তামিম (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ, মিরাজ, হাসান মাহমুদ, এবাদত, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় , মোস্তাফিজুর।