শেষ ষোলোয় নাদাল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০২:৪০ এএম

শেষ ষোলোয় নাদাল

 

তৃতীয় রাউন্ডে জিততে দু’ঘণ্টাও সময় লাগল না স্প্যানিশ তারকার। ইটালির লোরেঞ্জো সোনেগোকে ৬-১, ৬-২, ৬-৪ উড়িয়ে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠে গেলেন নাদাল। এবার তাঁর সামনে নেদারল্যান্ডসের বোটিক ফান ডে জান্ডশুপ।

সম্প্রতি ফরাসি ওপেন জিতে এসেছেন নাদাল। ফর্মের তুঙ্গে রয়েছেন ২২ গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস কিংবদন্তি। ঘাসের কোর্টে তার রেকর্ড ভাল না। তবে এবার আশা দেখাচ্ছেন। 

সার্ভিস, ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড, নেট পয়েন্ট, ড্রপ শট, রিটার্ন — কোনও কিছুই ভুল হয়নি। সোনেগো বুঝতেই পারছিলেন না কোন শটের কী উত্তর দেবেন। এমন দু’একটি আনফোর্সড এরর করলেন যা শিক্ষানবীশ টেনিসছাত্রকেও লজ্জিত করবে। আসলে নাদাল যে মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলেন, তার সঙ্গে খাপ খাওয়াতে পারেননি সোনেগো। কার্যত একপেশে ম্যাচ খেলে চতুর্থ রাউন্ডে উঠলেন নাদাল।

Link copied!