শ্রীলংকার কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০২:০৫ এএম

শ্রীলংকার কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের

আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের। কেপটাউনে শুরুটা ভাল হলো না। অবশ্য সংগ্রহ বড় ছিল না। ১২৭ রানের টার্গেট নিয়ে লড়াই করা যায়নি। 

শ্রীলংকা ১০ বল হাতে রেখে জিতেছে। হারসিথা ৬৯ ও নিলাক্সি ৪১ রানের ইনিংস খেলেন। মারুফ খাতুন বোলিংয়ে ঝড় তুলেছিলেন। শ্রীলংকার তিনটি উইকেট তার একারই। 

বাংলাদেশের হয়ে তাদের সর্বোচ্চ রানের ইনিংস শোভানা মোস্তারির। যিনি ৩২ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন। নিগার সুলতানা ২৮ রান করেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গেল বাংলাদেশের মেয়েরা। 

 

Link copied!