সমতায় ফিরল নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৩, ০১:৩৩ এএম

সমতায় ফিরল নিউজিল্যান্ড

 

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারলেন বা বাবর আজমরা। গতকাল করাচিতে ৭৯ রানের বড় ব্যবধানে হেরে গেছেন তারা। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১ বল বাকি থাকতে ২৬১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

জবাবে ৭ ওভার আগেই ১৮২ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। ম্যাচ সেরা হয়েছেন কনওয়ে। ৯২ বলে ১০১ রান করেন কিউই ওপেনার। অধিনায়ক উইলিয়ামসন ১০০ বলে ৮৫ রানে আউট হন। পাকিস্তানের পক্ষে ১১৪ বলে ৭৯ রান করেন বাবর। এই জয়ে সিরিজে সমতায় ফিরল কিউইরা।

শুক্রবার শেষ ওয়ানডে ম্যাচ। আর সিরিজ নির্ধারণ হবে এখানেই। করাচিতে অগ্নিপরীক্ষা।  

Link copied!