মাহমুদউল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন। জিম্বাবুয়ে সিরিজে নতুন অধিনায়ক হয়েছেন নুরুল হাসান সোহান। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বিশ্রামে। নতুন একটা দল পাঠাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টি-টোয়েন্টি দল। অপরদিকে ওয়ানডে দল দেশ ছাড়বে আগামী ৩০ জুলাই।
তিন টি-২০ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট। অপরদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে আগামী ৫, ৭ ও ১০ আগস্ট।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। আর ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়।
রিয়াদ কাল ফিরেছেন ওয়েস্ট সফর শেষে। আজ ঢাকায় একটি রাজধানীতে তিনি বাংলাদেশের নির্বাচকদের সাথে কথা বলেন। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজন।
সোহান উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি আক্রমনাত্বক। আসলে পরীক্ষা করার জন্য জিম্বাবুয়ে সফরে পাঠানো হবে তাকে।জালাল ইউনুস বলেন, ‘আমরা জিম্বাবুয়েতে একপ্রকার নতুন একটা দল পাঠাচ্ছি। কারণ টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ধারাবাহিকভাবে ভালো করতে পারছি না। এ সিরিজে টি-টোয়েন্টিতে সোহান দলকে নেতৃত্ব দেবে।’
টি টোয়েন্টি দল : মুনিম, বিজয়, লিটন, আফিফ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহেদী, নাসুম, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, হাসান মাহমুদ, মোসাদ্দেক, শান্ত, মিরাজ, ইমন।
ওয়ানডে দল : তামিম (অধিনায়ক), লিটন, বিজয়, মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ, সোহান, মিরাজ, নাসুম, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, হাসান মাহমুদ, শান্ত, মোসাদ্দেক, তাইজুল।